Posts

কীভাবে ঈশ্বর আমাকে রক্ষা করেছেন -

“আমি এখন তাঁর ধার্মিকতায় দণ্ডায়মান” আমার প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে কীভাবে আমার জীবন পরিবর্তন হয়েছে সেই অভিজ্ঞতার কথা আজ আপনাদের কাছে প্রকাশ করতে খুবই অনুপ্রাণিত হচ্ছি।  “তুমি তোমার বাবাকে জান, তুমি কি ঈশ্বরকে জান?” প্রশ্নটি আমাকে করা হয়েছিল যখন আমি ফার্স্ট ব্যাপ্টিস্ট চার্চ, সেভিল, নিউ ইয়র্ক, চার্চের রবিবারের উপাসনা শেষে একটি কারে নিউ ইয়র্ক সিটিতে ফিরছি সন্ধ্যায় আবারো একটি বাইবেল শিক্ষা ক্লাসে যোগ দিতে। প্রশ্নটি করেছিলেন সেই মণ্ডলীর একজন সদস্য ব্রাদার রেন্ডি ইনসেস্টার। যিনি আমাকে তার গাড়িতে করে সেখানে পৌঁছে দিয়ে সেখানেই আমাদের অনেককে বাইবেল শিক্ষা দিতেন। সময়টি ছিল ১৯৯৫ সালের ফেব্রুয়ারি। গাড়ি চলতে চলতে অনেক কথার মাঝে হঠাৎ তিনি ঐ প্রশ্নটি আমাকে করলেন। আমি এ ধরনের প্রশ্নের উত্তর কখনো কাউকে দেইনি কারণ এভাবে কেউ আমাকে জানতে চয়নি কোনোদিন। প্রশ্নটি আমার কাছে ছিল অত্যন্ত নতুন আর তখন ঐ মুহূর্তে ছিল বেখাপ্পা/বেমানান। গাড়ীতে থাকায় অনেক সুন্দর সুন্দর আলোচনার মাঝে এই প্রশ্নটি আমাকে বিপত্তিকর অবস্থায় ফেলল। আমি হতভম্ব ছিলাম। আমি সে মুহূর্তে চাচ্ছিলাম তিনি প্রসঙ্গটি ঘুরিয়ে নিক, কিন্...

কাউকে জয় করতে আত্মসাক্ষ্য একটি শক্তি। The power of personal testimony

Image
অনেক সময় আপনার নিজের সাক্ষ্য দিয়ে কাউকে তার অসৎ পথ থেকে ফিরিয়ে আনার ইচ্ছা জাগতে পারে, কিন্তু আপনার সেই চমৎকার সাক্ষ্যটি কীভাবে প্রকাশ করবেন তা হয়তো বুঝে উঠতে পারছেন না।  আপনার বাইবেল ভিত্তিক সাক্ষ্যটি সুন্দর করে গুছিয়ে প্রকাশ করলে কাউকে অনন্ত জীবনের সুযোগ পাইয়ে দিতে পারেন। খ্রীষ্টের সঙ্গে আপনার জীবনের সেই মুহূর্তটির কথা চিন্তা করুন।  কাউকে খ্রীষ্টের কথা বলতে গিয়ে ধর্মকর্মের কথা এর সাথে ধর্মীয় আচার-অনুষ্ঠানের কথা না তোলাই ভালো। সাধু পৌলের সাক্ষ্যের সঙ্গে আপনার সাক্ষ্য তুলে ধরতে বাইবেলের পদগুলো দেখুন। প্রেরিত পৌল, প্রেরিত ২২:১-২১ পদ এর সাথে প্রেরিত ২৬ অধ্যায়ে তার সাক্ষ্য তুলে ধরেছেন।  আপনার সাক্ষ্য ভিন্ন হলেও তা বাইবেল অনুযায়ী হলে অন্ধকার জীবনের থাকা সেই হারানো লোকটিকে চেতনা দিতে তাকে সজাগ করতে আপনার অনেক সাহায্য হবে। সাধু পৌলের খ্রীষ্টকে পাবার আগেকার কথা - প্রেরিত ২৬:১-৩ পদ। নিজের সাক্ষ্য দিতে গিয়ে নিজের সদয়, মার্জিত, উদার এবং ভদ্রতার পরিচয় দেওয়া প্রয়োজন। সাক্ষ্য দিতে গিয়ে আপনি কাউকে বলতে পারেন “ভাই আপনার সাথে আমার পরিচয় হয়ে অনেক কথা হলো, কিন্তু আমার জীবনের সব...

মরিয়ম চিরকুমারী ছিলেন না

Image
যীশুর মা মরিয়ম সম্পর্কে আরো কিছু বলতে গেলে বলতে হয় তিনি পরবর্তীকালে আর চিরকুমারী ছিলেন না। যীশুর মায়ের পেটের অন্যান্য ভাইবোনদের সম্পর্কে বাইবেল বেশ  কয়ে কবারই  বলে ,   অর্থাৎ  ম রিয়মের আরো সন্তান ছিল যীশুর জন্মের পর। “ সাধু বেনেডিক্ট মঠের অনুদিত ও বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী - ১৯৯৯ কর্তৃক অনুমোদনকৃত জুবিলী বাইবেল ” থেকে মথি লিখিত সুসমাচারের ১৩ : ৫৫ - ৫৬ পদগুলো   পাঠ করলে দেখবেন সেখানে লেখা আছে ,  “ এ কি সেই ছুতোরের ছেলে নয় ? এর মায়ের নাম কি মারীয়া নয় ? এবং যাকোব , যোসেফ , সিমোন ও যুদা কি এর ভাই নয় ? এর বোনেরা কি সকলে আমাদের   এখানে নেই ?”   খ্রীষ্টের জন্মের পর প্রায় প্রতিটি ক্ষেত্রে বাইবেল বলে আসছে যে মরিয়ম খ্রীষ্টের ভাইদের সঙ্গে ছিলেন। আমরা যতদূর বলতে পারি , তারা নিয়মানুযায়ী স্বাভাবিক একটি পরিবারের মতই একসঙ্গে বাস করতেন ( দেখুন : মথি ১২ : ৪৬ পদ , ১৩ : ৫৫ - ৫৬ পদ , মার্ক ৩ : ৩১ , ৬ : ৩ পদ , লূক ৮ : ১৯ পদ , যোহন ২ : ১২ পদ ) ।...