Posts

পরিত্রাণ বিনামূল্যের দান হলেও সস্তা নয় যে তুচ্ছ করি। Salvation is free gift but not cheap.

Image
পরিত্রাণ বিনামূল্যের দান হলেও সস্তা নয় যে তুচ্ছের বিষয় ।  পরিত্রাণের সর্বোচ্চ মূল্য যীশু খ্রীষ্ট প্রদান করেছেন যেন পরিত্রাণ আমাদের বিনামূল্যে হয়। পরিত্রাণ ঈশ্বর যুগিয়েছেন যেন যে কেউ গুরুত্বসহকারে বিবেচনায় বিনামূল্যে পেতে পারে। পরিত্রাণ যদি শিক্ষার ভিত্তিতে গ্রহণ করা হয়ে থাকে, তাহলে অনেকই পরিত্রাণ থেকে বাদ পড়ে যায়। পরিত্রাণ যদি ধন সম্পদের বিবেচনায় হয়ে থাকে, তাহলে অনেকেরই পরিত্রাণ থেকে বাদ পড়ে যায় পরিত্রাণ যদি নৈতিক গুণ, শুদ্ধতা, ভালো মানুষে নির্ভর করে, তাহলে সবাই পরিত্রাণ থেকে ছিটকে যায়। ঈশ্বর সকলের জন্য গ্রহণসাধ্য পরিত্রাণ গঠন করেছেন যাকিনা একজন ঈশ্বরের প্রতি মন ফিরিয়ে আর খ্রীষ্টে বিশ্বাসে ঈশ্বরের একজন সন্তানের মতো ক্ষমা পেয়ে থাকে। ঈশ্বরের গ্রহণসাধ্য এই পরিত্রাণেই ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত মানুষ একই মানের একই স্তরের। আর হ্যা, সবাইকে অবশ্যই এই একই শর্তেই আসতে হচ্ছে, কিন্তু নিজের শিক্ষার ভিত্তিতে নয়, ধনসম্পদে নয়, নৈতিক গুণে আর ভালো মানুষে নয়। “ধার্মিক কেহই নাই, এক জনও নাই, বুঝে, এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেণষ করে; এমন কেহই নাই”   রোমীয় ৩:৯,১০ পদ মানুষ মাত্রেই পাপী, হোক সে জগতের...

বিজাতীয় অর্থাৎ যিনি খ্রীষ্টের নন্ তাকে বিয়ে করা কি উচিত? আর হলে কী করা উচিত

Image
 একজন খ্রীষ্টিয়ানের কি তাকে বিয়ে করা কি উচিত, যিনি প্রভু যীশুর খ্রীষ্টের নন্।  বিষয়টি চিন্তার এবং খুবই স্পর্শকাতর। এ সম্পর্কে পবিত্র বাইবেল আমাদের সঠিক নির্দেশনা দেয়। বাইবেলে করিন্থীয় পুস্তকে অবিশ্বাসীকে অর্থাৎ যিনি খ্রীষ্টের নন, যিনি যীশু খ্রীষ্টকে তার মুক্তিদাতা বলে গ্রহণ করেননি, তাঁকে প্রভু বলে স্বীকার করেননি, ভালোবাসেনি এরকম অসমভাবে জোয়ালিতে কোনো সম্পর্ক স্থাপন করতে সাধু পৌল সতর্ক করেছেন, যেমন লেখা আছে . .  “তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোঁয়ালিতে বদ্ধ হইও না; কেননা ধর্মে ও অধর্মে পরষ্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তরই বা কি সহভাগিতা?”  (২ করিন্থীয় ৬:১৪ পদ)।  অর্থাৎ যারা প্রভুকে ভালোবাসে না, সে সব অবিশ্বাসীদের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করা নয়, কারণ ঈশ্বরের লোকদের সঙ্গে শয়তানের লোক, যারা পাপে জীবন কাটাচ্ছে তাদের কি সম্পর্ক? আলো কি করে অন্ধকারের সঙ্গে একত্রে থাকতে পারে? যদিও এ পদটি একেবারে নির্দিষ্টভাবে বিবাহকে উদ্দেশ্যে করে লেখা হয়নি। তবুও সাধু পৌল আমাদের এ জগতের ভিন্ন বিশ্বাস, অধার্মিকতা, জড়জাগতিকতা, পৌত্তলিক চর্চাদের থেকে আমাদেরকে শুদ্ধ ও পবিত্র থাক...

সংরক্ষিত ঈশ্বরের বাক্য এবং যেভাবে কিং জেমস বাইবেল অনুবাদ করা হয়েছিল The preserved Word of God, and the way The King James Bible Translated

“তোমার পবিত্র মন্দিরের পানে আমি প্রণিপাত, ও তোমার অনুরাগসিক্ত দয়া ও তোমার সত্য প্রযুক্ত তোমার নামের স্তুতি করিব: কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি তোমার বচন মহিমান্বিত করিয়াছ” (গীতসংহিতা ১৩৮:২ পদ)। এ পর্যন্ত আমাদের পাঠ্যক্রমে আমরা তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি। প্রথম প্রশ্ন, ঈশ্বর কি আমাদের নির্ভুলভাবে বাইবেল দিয়েছেন? উত্তর হ্যাঁ। প্রথম স্বহস্তলেখাগুলো যা ঈশ্বর আমাদের দিয়েছেন, সেগুলোর মধ্যে সর্বতোভাবে কোনো ভুল নেই। ঈশ্বর যেমন চেয়েছিলেন তদ্রুপ প্রত্যেকটি শব্দ ছিল সঠিক মনোনয়ন। প্রকৃতপক্ষে, এটি ঠিক মানুষের কোনো মনোনয়ন ছিল না, ছিল ঈশ্বরের নিজের পছন্দ। দ্বিতীয় প্রশ্নটি ছিল, কেন ঈশ্বরকে আমাদের কাছে সঠিক বাইবেল দিতে হয়েছে? আমরা দেখেছি যে ঈশ্বরের জন্য প্রয়োজন ছিল যেন আমরা জানতে পারি ঈশ্বর কী বলেছেন, তাই তিনি আমাদের জন্য শব্দের পর শব্দ সাজিয়ে সঠিক বাইবেল দিয়েছেন। আপনার জন্য সঠিক চিন্তাগুলো প্রকাশ করা সম্ভব নয়, যদি না আপনার চিন্তা প্রকাশ করার জন্য সঠিক শব্দগুলো (কথা) থাকে। আপনি যা চান সেসব আপনি সঠিকভাবে চিন্তা করতে পারেন কিন্তু যদি আপনার কথায় তা প্রকাশ না পায়, আপনি কখনো আর একজনের কাছে ...

কাথলিক মণ্ডলীর কতোকগুলো শিক্ষা যা বাইবেলে কোথায়?

Image
কাথলিক মণ্ডলীর দাবি, বাইবেলভিত্তিক তাদের ধর্ম। তবুও প্রশ্ন থেকে যায় যে তাদের বিশেষ বিশেষ কতকগুলো শিক্ষা, বিশ্বাস ও অনুশীলন বাইবেলে কোথায়। তারাও স্বীকার করেন যে তাদের মণ্ডলীর শিক্ষা শুধুমাত্র বাইবেলের ভিত্তিতে নয়। প্রামাণিক দ্বিতীয় ভাটিকান মহাসভার দলিলসমূহ এ বিষয়ে কোনো সন্দেহ রাখেনি: “অতএব এর দ্বারা এটাও বুঝানো হচ্ছে যে, মণ্ডলী শুধু পবিত্র বাইবেল থেকেই সব প্রকাশিত সত্য সম্বন্ধে তার নিশ্চয়তা টানে না। এই কারণে বাইবেল এবং ঐতিহ্য (tradition) উভয়কেই সমান ভক্তি ও শ্রদ্ধা সহকারে গ্রহণ ও মান্য করা উচিত” (ঐশ প্রত্যদেশ বিষয়ক ধর্মতাত্বিক সংবিধান, দ্বিতীয় অধ্যায় ৯, ৩৪৪ পৃষ্ঠা, প্রকাশক, কাথলিক বিশপ-সম্মিলনী, ১ কাকরাইল রোড, ঢাকা)। ঈশ্বরের বাক্য কখনও সাধারণ বা গুরুত্বহীন হতে পারে না। ভাটিকান নিজেও দাবি করতে পারে না যে তার সমস্ত শিক্ষা একমাত্র বাইবেলের উপর। যদিও অনেক কাথলিক সমর্থিত যুক্তির ব্যক্তিরা এ ধরনের দাবি করেন।  “ব্যাপ্টিস্টরা বিশ্বাসরা কোনো মানুষকে অনুসরণ করে না, মানুষের তৈরি কোনো ধর্মমত অনুযায়ী সেই পথে চলে না। ব্যাপ্টিস্টরা খ্রীষ্টকে এবং একমাত্র তাঁকেই তাদের কর্তা এবং নেতারূপে তা...

শয়তান কি আমাদের দিয়ে পাপ করায়? না কি সে পাপ করতে আমাদের প্রলোভনে ফেলে।

Image
শয়তান কি আমাদের দিয়ে পাপ করায়? শয়তান ছাড়া কি পাপ করা যেতে পারে? শয়তানের প্রভাব ছাড়া কি আমরা কোনো পাপ করতে পারি? লুসিফর যখন পাপ করে, যে কিনা জগতে প্রথম পাপ করে, তখন শয়তানটা কোথায় ছিল? পাপ করার প্রবণতায় এই লুসিফর কি ঈশ্বরের দ্বারা সৃষ্ট? কক্ষনই নয়!! পতনের আগে, লুসিফর চালচলনে নির্দোষ ছিল, রক্ষাকরী করূব হিসাবে তাকে অভিষেক করা হয়েছিল, সে ছিল পবিত্র আর পাপবিহীন। বাইবেলে, যিহিষ্কেল ২৮:১৩-১৫ পদে উল্লেখ আছে . .  “তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে, সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চুণি, পীতমণি, হীরক, বৈদূর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হরিণ্মণি ও মরকত, এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাকের ও বাঁশীর কারুকার্য তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টিদিনে এই সকল প্রস্তুত হইয়াছিল। তুমি অভিষিক্ত আচ্ছাদক করূব ছিলে, আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম, তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে; তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে। তোমার সৃষ্টিদিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে; শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল।” কিন্তু একটা দিন এলো যেদিন দর্প, অহংকারের জন্ম হলো, পাপ তার অন্তরে গজিয়ে উঠলো। ১৭ পদে লেখা আছে - “ত...

কোন্ দিন পালনীয় শনিবার না রবিবার?

Image
লেখক : পাস্টর, সি ডি বলডুইন ভূমিকা সপ্তম দিনকে যারা বিশ্রামবার বলে পালন করেন (Seventh Day Adventist) বছর কয়েক আগে আমি নিজেও সেই সম্প্রদায়ভূক্ত ছিলাম। তাই সেই ধর্মমতের অনুগামীদের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। তারাও খ্রীষ্টকে নিজেদের জীবনে গ্রহণ করতঃ, বিধানের বোঝা হতে উদ্ধারিত হয়ে খ্রীষ্টেতেই সম্পূর্ণ স্বাধীনতার আনন্দ উপভোগ করুক - এই আমি চাই। সেই উদ্দেশ্য নিয়েই আমি এই বইখানি রচনা করেছি। এই খ্রীষ্টিয় ধর্ম সম্প্রদায় সম্বন্ধে কিছুটা সংক্ষিপ্ত ঐতিহাসিক বিবরণ দেওয়া দরকার বলে আমি মনে করি। ১৭৮২ খ্রীষ্টব্দে আমেরিকায় উইলিয়ম মিলার নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করেন। ১৮৪০ সালে তিনি খ্রীষ্টধর্ম প্রচার করতে শুরু করেন। ফলে কিছুলোক তাঁর শিক্ষা গ্রহণ করে একটি দল গঠন করে। তখন তারা নিজেদের নামকরণ করেছিল Adventist বা আগমনকারী। প্রভু যীশু খ্রীষ্টের পুনরায় এ জগতে আর্বিভাব (Advent) ঘটবে - এই বিশ্বাসকেই তারা নিজেদের সম্প্রদায়ের নামকরণের মধ্য দিয়ে ঘোষণা করল। এই দলেরই অন্তর্ভুক্ত ছিলেন জেমস হোয়াইট নামে এক ব্যক্তি। সম্প্রদায়ের গোড়া পত্তনের তিন বছর পরে জেমস হোয়াইট এর পত্নী একটি স্বপ্ন দেখেন। এই ...