Posts

ঈশ্বর কেন এমন মরণব্যাধি দিচ্ছেন, এসব কী শেষ কালের লক্ষণ?

ঈশ্বর কেন এমন মরণব্যাধি দিচ্ছেন, এসব কী শেষ কালের লক্ষণ? করোনাভাইরাস সংক্রামক ব্যাধির সংগে আমরা এখন পরিচিত হয়েছি। এর আগেও ইবোলা নামে আরেকটি ছোঁয়াচে রোগের কথা শুনেছি। এ দুটো রোগই মহামারী আকারে ছড়িয়ে পরেছে। এ রোগের লক্ষণ, শরীরে তাপমাত্র বেড়ে যায়, সর্দি হাঁচি কাশিসহ শ্বাসযন্ত্রের সংক্রমণ, গলাব্যথা ও ক্লান্তি। অনেকের প্রশ্ন, ঈশ্বর কেন এমন মরণব্যাধি দিচ্ছেন, এসব কী শেষ কালের লক্ষণ? বাইবেলে বিশেষভাবে পুরাতন নিয়মে বহু এমন ঘটনা উল্লেখ আছে যে ঈশ্বর তাঁর লোকদের উপর এবং তাঁর শত্রুদের উপর কঠিন কঠিন সব মহামারী প্রয়োগ করেছিলেন “আমার সর্বপ্রকার আঘাত প্রেরণ করিব; . . আমার প্রভাব তোমাকে দেখাই . . ” (যাত্রাপুস্তক ৯:১৪,১৬ পদ)। ঈশ্বর ইস্রায়েলীয়দের ফরৌণের দাসত্ব থেকে ও মিসর থেকে তাদের ছেড়ে দিতে বাধ্য করতে মিশরে পীড়াদায়ক সব মহামারীর দুর্যোগে আঘাত করেছিলেন। তাদের উপর এমন সব আক্রমনের থেকে ঈশ্বরের লোকেরা ঐসব আঘাত থেকে রক্ষা পেয়েছিল। “অতএব তোমরা যে যে গৃহে থাক, তোমাদের পক্ষে ঐ রক্ত চিহ্নস্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে; তাহাতে আমি যখন মিসর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়ি...

আরোগ্য বা সুস্থতা সম্বন্ধে বাইবেল কী বলে?

Image
প্রশ্ন : আরোগ্য বা সুস্থ্যতা সম্পর্কে বাইবেল কী বলে? উত্তর : আরোগ্যলাভ বা সুস্থতা সম্পর্কে প্রধান শাস্ত্রপদটি হলো . .  যিশাইয় ৫৩:৫ পদ,       “কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন; আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল।”  অর্থাৎ, আমাদের পাপের জন্যই যীশু খ্রীষ্টকে বিদ্ধ করা হয়েছে; আমাদের অন্যায়ের জন্য তাঁকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শাস্তি এসেছে সেই শাস্তি যীশু খ্রীষ্টকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আর এরপর যা, ১পিতর ২:২৪ পদে উদ্ধৃত করা হয়েছে,       “তিনি আমাদের “পাপভার তুলিয়া লইয়া” আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই; “তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছে”।   অর্থাৎ, যীশু খ্রীষ্ট ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা তিনি নিজেই বইলেন, যেন আমরা পাপের দাবি-দাওয়ার কাছে মৃত্যুবরণ করে ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য বেঁচে থাকি। ...

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

Image
উপবাস সংক্রান্ত সতর্কবাণীসমূহ উপবাসের গুরুত্ব কখন উপবাস করা কর্তব্য? উপবাস কেন গুরুত্বপূর্ণ বাইবেল অনুযায়ী উপবাস পালনের সময় কতক্ষণ? বাইবেল অনুযায়ী উপবাস কী যদি উপবাস করি তাতে কি কিছু হয়? আধুনিক বাইবেল অনুবাদগুলো উপবাস শিক্ষার উপর আঘাত করে। পরিত্রাণের জন্য উপবাস নয় “যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে করিত যে, তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয়জ্ঞান করিত, এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন। দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল; একজন ফরীশী, আর একজন করগ্রাহী। ফরীশী দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে, আমি অন্য সকল লোকের মত উপদ্রবী, অন্যায়ী ও ব্যভিচারীদের মত, কিংবা ঐ করগ্রাহীর মত নহি; আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি। কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর। আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ঐ ব্যক্তি নয়; কেননা যে কেহ আপনাকে উচ্চ করে, তাহাকে নত করা যাইবে...

যোষেফের বিশ্বাস ও তার সহযোগিতা খুবই প্রয়োজন ছিল যীশুর জন্মগ্রহণে, যদিও বাইবেলে তাঁর সম্পর্কে আর বিস্তারিত লেখা হয়নি।

Image
“পরে যোষেফ নিদ্রা হইতে উঠিয়া, প্রভুর দূত তাঁহাকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, সেইরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন” মথি ১:২৪ পদ সুসমাচার বলতে আমাদের কাছে মথি, মার্ক, লূক ও যোহন এই চারটি সুসমাচার রয়েছে। মথি লিখিত সুসমাচারে প্রভু যীশু খ্রীষ্ট, যিহূদীদের রাজা এবং মসীহর আগমনের প্রতিজ্ঞার কথা আমাদের বলে। মথি ১:১৮-২৫ পদে ঈশ্বরের বাক্য বলে “যীশু খ্রীষ্টের জন্ম এইরূপে হইয়াছিল। তাঁহার মাতা মরিয়ম যোষেফের প্রতি বাগ্দত্তা হইলে তাঁহাদের সহবাসের পূর্বে জানা গেল, তাঁহার গর্ভ হইয়াছে - পবিত্র আত্মা হইতে। আর তাঁহার স্বামী যোষেফ ধার্মিক হওয়াতে ও তাঁহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখ, প্রভুর এক দূত স্বপ্নে তাঁহাকে দর্শন দিয়া কহিলেন, যোষেফ, দায়ূদ-সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাঁহার গর্ভে যাহা জন্মিয়াছে, তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে; আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাঁহার নাম যীশু (মুক্তিদাতা) রাখিবে; কারণ তিনিই আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল, যেন ভাববাদী দ্ব...

“আপনি কি পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়েছেন?” কী উত্তর দেবেন?

লেখক: টমাস উইলিয়ামসন অনেক সময় খ্রীষ্টীয়ানেরা একটা প্রশ্নের সম্মুখিন হতে পারেন যে, তার পবিত্র আত্মায় বাপ্তিস্ম হয়েছে কি-না বা তার মণ্ডলী পবিত্র আত্মায় বাপ্তিস্মে আছে কি-না। কীভাবে এ প্রশ্নের উত্তর দেওয়া যাবে? পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্মের বৈশিষ্ট্যরূপে বহু তত্ত্ব ও মতবাদ দেওয়া হয়েছে। এসব আলোচনা না করে আসুন আমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম সম্পর্কে ভালোভাবে বাইবেলের শিক্ষা যাচাই করে দেখি। (যে গ্রিক শব্দ থেকে বাপ্তিস্ম কথাটা এসেছে। বাপ্তিস্ম সবসময় অবগাহন বা নিমজ্জন (ডুবানো)-কে উল্লেখ করে। অনেক সময় সরাসরি জলে অথবা কোনো তরল পদার্থে আর আক্ষরিক অর্থে কখনো নিমজ্জন (ডুবানো) অর্থে বুঝায়। এছাড়া এ শব্দের অন্য আর কোনো অর্থ নতুন নিয়ম কিংবা প্রাচীন গ্রিক সাহিত্যের কোথাও পাওয়া যায় না)। পবিত্র আত্মায় বাপ্তিস্ম সম্পর্কে যোহন বাপ্তাইজক মথি ৩:১১ পদে ভবিষ্যৎবাণী করেছিলেন যা ছিল একটি ভবিষ্যতের বিষয় এবং তা আগুনের সাথে সম্পর্কিত। “যিনি আমার পরে আসিতেছেন, তিনি আমা অপেক্ষা শক্তিমান, যাঁহার পাদুকা বহন করিবার যোগ্য আমি নই: তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজিত করিবেন।” বাইবেলের যে সমস্ত অন...