Posts

যীশু তুমি কে? উত্তর: যোহন ৩:১৬ পদ

ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি সূর্য, চন্দ্র আর তারকা সৃষ্টি করেছেন। সমস্ত বৃক্ষ আর তৃণ ঈশ্বর সৃষ্টি করেছেন। তিনি পাখীদের, মাছ আর পশুদের সৃষ্টি করেছেন কিন্তু ঈশ্বরের সবচেয়ে সুন্দর ও চমৎকার কাজ ছিল মানুষ সৃষ্টিতে। ঈশ্বর পুরুষ মানুষ সৃষ্টি করলেন আর যখন বুঝলেন মানুষের একাকী থাকা ভালো নয়, তিনি সেই পুরুষ মানুষের সঙ্গী আর তৃপ্তির জন্য স্ত্রীলোক গঠন করলেন। তিনি পুরুষ মানুষকে আদম বলে ডাকলেন আর স্ত্রীলোকটিকে আদমের মাধ্যমে হবা নামকরণ করা হলো। আদম ও হবার বসবাসের জন্য এদন নামে একটি সুন্দর বাগান ঈশ্বর প্রস্তুত করলেন। কত দিনের জন্য তারা সেখানে সুখভোগে বসবাস করেছিল তা আমরা জানি না, কিন্তু আমরা জানি যতদিন তারা ঈশ্বরের বাধ্য ছিল আর যতদিন তারা পাপ করে নাই, ততদিন পর্যন্ত তারা অত্যন্ত সুখী ছিল। বাগানে ঈশ্বর বিশেষ গাছ রেখেছিলেন যা-কিনা আদম ও হবার জন্য ছিল না। তারা রক্ষণাবেক্ষণের জন্য সেই গাছের যত্ন নিতে পারত, কিন্তু ঐ গাছের ফল খাওয়া তাদের জন্য বারণ ছিল।  মানুষ মন্দকে জানুক তা ঈশ্বর চাননি, তিনি চাননি যেন তাঁর সন্তানেরা ঐ গাছের ফল ভোজন করুক। এমনকি আমরা চাই না যে আমাদের সন্তানেরা জানুক পাপ কী? ...

প্রতিমা পূজা এমনকি মূর্তি সম্পর্কে বাইবেল কী বলে? What does the Bible says about idolatry or even image?

Image
 “হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও, কেননা আমিই ঈশর, আর কেহ নয়” যিশাইয় ৪৫:২২ পদ “আমিই তিনি; আমার পূর্বে কোন ঈশ্বর নির্মিত হয় নাই, এবং আমার পরেও হইব না। আমি, আমিই সদাপ্রভু; আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই। . . আর আমিই ঈশ্বর। আমিই তিনি, এবং আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই; আমি কার্য করিব, কে তাহা অন্যথা করিবে?” যিশাইয় ৪৩:১০-১৩ পদ “আমি সদাপ্রভু, ইহাই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে, কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব না” (যিশাইয় ৪২:৮ পদ প্রতিমা ও মূর্তি সম্পর্কে কিছু বাইবেলের বাণী যাত্রাপুস্তক ২০:৩ পদ “আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক”   যাত্রাপুস্তক ২০:৪ পদ “তুমি আমার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না”  যাত্রাপুস্তক ২০:৫ পদ “তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না, এবং তাহাদের সেবা করিও না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি স্বগৌরব রক্ষণে উদযোগী ঈশ্বর”  যাত্রাপুস্তক ২৩:১৩ পদ “ইতর দেবগণের নাম উল্লেখ করিও না, তোমাদের মুখে যেন তাহা শুনা না যায়”  লেবীয় ১৯:৪ পদ “তোমরা অবস্তু প্রতিমাগণের অভিমূখ হইও না, ও আপনাদের জন্য ছাঁচে ঢাল...

আজ কি আপনি নিজেকে ভাগ্যবান Lucky মনে করেন? আমি ভাগ্যবান নই, আমি ভাগ্যকে বিশ্বাস করি না, আমি ঈশ্বরের, আমি ঈশ্বরের আশির্বাদের পাত্র।

Image
২০২০ সালে নভেম্বর মাসে সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বের হবার সময় একজন নার্স আমাকে বলেছিলেন, “You are Lucky Sir, আপনার ভাগ্যটা ভালো”, আমি তাকে উত্তর দিলাম, “I am not Lucky, I am Blessed, I don't believe in Luck, I believe Lord Jesus Christ, Amen !! Luck/Lucky কিংবা unlucky, Good luck, bad luck এর অর্থ অনেকভাবে করা যায় যেমন সৌভাগ্য, সৌভাগ্যবান, ভাগ্যবান, ভাগ্যক্রমে, ভাগ্যচক্রে, ভাগ্যগুণে, ভাগ্যজয়ী, ভাগ্যদোষে, ভাগ্য পরিক্ষা, ভাগ্যিস, ভাগ্যের ফের, ভাগ্যের বিধান, জূয়া, অদৃষ্ট, ভাগ্য ভালো, কপাল ভালো, কপাল জোরে, কপাল ভাঙ্গা, কপালের দোষে, নিয়তি, দৈব, অভাগা, হতভাগ্য, হতভাগা, ভাগ্যহীন, দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্য/দুর্ভাগা, সৌভাগ্যক্রমে, বরাতজোরে ইত্যাদি ইত্যাদি, এমনকি ভাগ্যদেবতাকেও উল্লেখ হয় এতে। সৌভাগ্য, দুর্ভাগ্য, ভাগ্যহীন, ফাঁটাকপাল, এমনকি ভাগ্য (Luck) এ সবকি আপনার পিছে পিছে থাকে - এসব আসলেই কি আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে? এ সব কি আসলেই ফলে? আমাদের দেশে অনেকেই তাবিজকবজ, কবিরাজ, গোনক, ঝাড়ফুক, তুকতাককে বিশ্বাস করেন। কোনো না কোনো কিছু একটাতে বিশ্বাস করেন যা তাদের ভাগ্য/কপাল খুলে দেবে বলে মনে করে...

বন্ধু হতে চান?

Image
রিডার্স ডাইজেস্ট অবলম্বনে  বিখ্যাত দাশনিক এরিস্টটল বলেছেন, দু’টি দেহের এক অভিন্ন আত্মার মিলনই হলো বন্ধুত্ব। পৃথিবীতে সবচেয়ে মধুরতম সম্পর্ক হলো বন্ধুত্ব। একজন ভালো বন্ধু হতে পারে কোনো ব্যক্তির জীবনের এক গুরুত্বপূর্ণ উপাদান। কেননা একজন ভালো বন্ধুর সংস্পর্শে কারও জীবন হতে পারে ফুলে-ফুলে শোভিত। অন্যদিকে একজন খারাপ বন্ধু কারও জীবনে চরম সর্বনাশ ডেকে আনতে পারে। সেই প্রাচীন কাল থেকেই মানুষ বন্ধুত্ব গড়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে চলছে। এর কিছুতে সে হয়েছে সফল এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ। কেননা মানুষ যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে তার চিন্তাধারা বদল করে তখন একই সাথে তার মনের অবস্থারও পরিবর্তন ঘটে। প্রকৃতপক্ষে কোনো ব্যক্তির সার্বিক উন্নতি, জয়লাভ এবং সাফল্য নির্ভর করে তার নিজের উপর, কিন্তু এর পেছনে একজন নিঃস্বার্থ বন্ধুর অবদান অপরিমেয়। তাই ব্যক্তি জীবনে একজন ভালো বন্ধু হতে পারে জীবন রক্ষাকারী টনিক। যারা এখনও জীবনে এমন বন্ধুর সাক্ষাত পাননি তারা নিচের পন্থাগুলো অনুশীলন করুন দেখবেন অচিরেই আপনি হয়ে উঠেছেন সকলের মধ্যমনি এবং এদের মাঝেই পেয়ে যাবেন আপনার কাক্সিক্ষত বন্ধুটি। ১। অন্যের প্রতি ...

ইসমাইল না কি ইসহাক? কে আব্রাহমের কুরবানির সন্তান? (Ishmael or Isaac?)

Image
ইসমাইল না কি ইসহাক? (Ishmael or Isaac?) ঈদ-উল-আজহা হিজরি সনের জিলহজ মাসের ১০ তারিখে সারা দুনিয়ার সমস্ত দেশে মুসলমানদের মধ্যে পশু কোরবানির উৎসব। মুসলিম সম্প্রদায় বলেন যে আল্লাহ্ তাআলার সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজের ছেলে হজরত ইসমাইল(আ.)- কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল(আ.)- এর পরিবর্তে একটি দুম্বার কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)- এর সেই ত্যাগের মহিমার কথা স্বরণ করে মুসলিম সম্প্রদায় জিলজহ মাসের ১০ তারিখে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের জন্য পশু কোরবানি করে থাকেন। এই ঈদ তাদের ত্যাগের উৎসব। আমরা বাইবেল থেকে জানি যে অব্রাহাম ঈশ্বরকে কতটা ভালোবাসেন তার-ই একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন ঈশ্বর। অব্রাহামের জন্য এটা ছিল একটা মহাপরীক্ষা। নিজ পুত্রকে ঈশ্বরের উদ্দেশে হোমার্থে বলিদান করা আর এটা ঈশ্বরের আদেশ। বলিদানের উদ্দেশ্যে অব্রাহাম ছেলেকে হত্যা করার জন্য যেই তিনি ছোরা তুললেন, ঠিক তখনই ঈশ্বরের দূত স্বর্গ থেকে অব্রাহামকে ডেকে বললেন, “অব্রাহাম! থামো! ছেলেটিকে হত্যা করো না! এবার আমি বুঝেছি তুমি ঈশ্বরকে সম্মান কর ও তাঁ...

সুসমাচার সব সময়ই স্পষ্ট এবং সহজ সরল। এ বিষয়ে আপনার কি কোনো প্রশ্ন আছে?

আপনিও কি অনেকের মতো বিভ্রান্ত যে ধর্ম কোনটি সঠিক , কোন্ ডিনোমিনেসন বা মণ্ডলী সঠিক , কো ন্ পালক ও প্রচারক সঠিক? এরা সাবই কি সঠিক নয় , তারা কি সঠিক হতে পারে না? এদের সবার সব ধরনের বিশ্বাস যদি অনিশ্চিত হয় , তাহলে আপনি কাদের উপর বিশ্বাস করবেন? কাদের উপর আপনি আস্থা রাখতে পারে ভরসা করতে পারেন? এদের মধ্যে কেউ কি নিশ্চিত পাপ থেকে পরিত্রাণের পথে আছে বা সেদিকে অগ্রসর হচ্ছে? কীভাবে আপনি স্বর্গে যেতে পারেন? বেশ , আমি সাধারণ উদ্দেশ্যে সেদিকে লক্ষ্য রেখে প্রভু যীশু খ্রীষ্টের সুসমাচারের কথা তুলে ধরছি। আপনি বলতে পারেন, “আমি কেন অন্যের কথায় বিশ্বাস করব?” আমার কথা হলো, “আপনি আমাকে বিশ্বাস না করেন , কিন্তু বিশ্বাস করেন বাইবেল কী বলে!”  পরিত্রাণের জন্য , অনন্ত জীবনের জন্য , বিচার আসছে তার জন্য ঈশ ^ রের বাক্যই হলো আমাদের একমাত্র প্রদত্ত অধিকার যা বিশ্বাস করা এবং তা প্রয়োগ করার জন্য উপযুক্ত। কিন্তু আপনি বলছেন , বাইবেলের বিভিন্ন ধরণের ব্যাখ্যা রয়েছে। আপনার কথা ঠিক , যাহো...