“ভয় করিও না”

প্রভুর উজ্জ্বল আভায় চারিদিকে আলোকিত হয়েছিল। রাখালেরা খুবই ভয় পেয়েছিল।

খ্রীষ্টিয়ান হিসাবে এই ভয়ার্থ জগতে আমাদের ভয় করতে নেই।
কারণ আমাদের জন্য আছেন মুক্তদাতা - যিঁনি খ্রীষ্ট, যিঁনি প্রভু।
দেখুন প্রভু কী বলেন . .
১। “ভয় করিও না” আদিপুস্তক ২৬:২৪ পদ
চাকরি ব্যবসার কোনো পরিস্থিতিতে।
২। “ভয় করিও না” ১রাজাবলি ১৭:১৩-১৪ পদ
সীমিত জীবনের জন্য।
৩। “ভয় করিও না” ২রাজাবলি ৬:১৬-১৮ পদ
জীবন হারানোর মুহূর্তে।
৪। “ভয় করিও না” যিশাইয় ৪১:৮-১২ পদ
জীবনকে নিয়ন্ত্রণ ও সংযত করার সময়।
৫। “ভয় করিও না” যিশাইয় ৪৩:১-৫ পদ।
জীবনে অভাব অনটান, হীন ও চরম মুহূর্তে।
৬। “ভয় করিও না” মথি ১০:২৭-৩২ পদ
জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে।
৭। “ভয় করিও না” প্রকাশিত বাক্য ১:১৭-১৮ পদ
জীবনের চুড়ান্ত, অন্তিম পর্যায়ে।
জীবনের প্রতিটি মূহূর্তে আমাদের জন্য সেই স্বর্গীয় বাণী - “ভয় করিও না”
সেই প্রথম বড়দিনটি আমাদের এখনো অনুপ্রাণিত করে, উদ্দীপিত করে যা ঈশ্বর তাঁর পুত্র, প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে সূচনা করেছিলেন।
১। প্রথম বড়দিনের যাত্রায় ছিলেন - যোষেফ ও মরিয়ম
- লূক ২:৪ পদ
২। প্রথম বড়িদিনের কৃর্তনদল ছিলেন - স্বর্গীয় বাহিনীর এক বিরাট দল ঐ স্বর্গদূতদের সঙ্গে যোগ দিয়ে ঈশ্বরের স্তবগান করতে লাগলেন।
- লূক ২:১৩ পদ
৩। প্রথম বড়দিনের কৃর্তনগান - “ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে (তাঁহার) প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি”
- লূক ২:১৪ পদ
৪। প্রথম প্রাণ জয় - মেষপালকদের সাক্ষ্য
- লূক ২:১৭ পদ
৫। প্রথম বড়দিনের আরাধনা - মেষপলকেরা ঈশ্বরের প্রশংসা
ও স্তব করতে করতে ফিরে গেল।
- লূক ২:২০ পদ
৬। প্রথম বড়দিনের আলো - তারা/জ্যোতি
-মথি ২:১-২ পদ; যোহন ৮:১২ পদ
৭। প্রথম বড়দিনের উপহার . .
পণ্ডিত ব্যক্তিদের উপহার - স্বর্ণ, কুন্দুর ও গন্ধরস
- মথি ২:১১ পদ
পিতা ঈশ্বরের উপহার - “আপনার একজাত পুত্রক দান করিলেন”
- যোহন ৩:১৬ পদ
পুত্র ঈশ্বরের উপহার - তাঁর জীবন
- যোহন ১:২৯ পদ।
তিনি আমাদের পাপ ও নরকের থেকে আমাদের মুক্তির জন্য যাতনাভোগ করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন।
আমাদের জীবনযাত্রা চলতে থাকুক আমাদের বিশ্বাসে, ঈশ্বরের গৌরব ও তাঁর প্রসংশায়, পরিত্রাণের সুখবর সবাইকে জানিয়ে, প্রভুর প্রতি আমাদের প্রশংসা গীতে, এ জগতে যীশুকে জ্যোতিস্বরূপ অনুসরণ করার, আমাদের দান ও উপহারে প্রভুর প্রতি সমর্থন করার।
ঈশ্বর আশির্বাদ করুন!
ফেসবুক সকল বন্ধুদের খ্রীষ্টের জন্ম আনন্দময় হোক।
আমেন!

Comments

Popular posts from this blog

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

কীভাবে আমরা যীশুর রক্তে পাপ থেকে শুচি হই

সংরক্ষিত ঈশ্বরের বাক্য এবং যেভাবে কিং জেমস বাইবেল অনুবাদ করা হয়েছিল The preserved Word of God, and the way The King James Bible Translated